logo
Advertisement

দাখিল ও আলিম স্তরের ‘সাধারণ শাখা’র নাম পরিবর্তন

এশিয়া পোস্ট প্রতিবেদক
দাখিল ও আলিম স্তরের ‘সাধারণ শাখা’র নাম পরিবর্তন
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও আলিম স্তরের প্রচলিত ‘সাধারণ শাখা’র নাম পরিবর্তন করে ‘মানবিক শাখা’ নামকরণ করা হয়েছে।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল ও আলিম স্তরে প্রচলিত ‘সাধারণ শাখা’র পাঠ্যক্রম ও বিষয়বিন্যাস সাধারণ শিক্ষা ব্যবস্থার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ‘মানবিক শাখা’র সমকক্ষ। দুই শিক্ষা ব্যবস্থার শিক্ষার্থীদের শিক্ষাগত পরিচিতি আরও স্পষ্ট ও সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যেই এই নাম পরিবর্তন করা হয়েছে।

তবে শাখাটির নাম বদলালেও সংশ্লিষ্ট শিক্ষাক্রম, পাঠ্যসূচি, বিষয় কাঠামো, নম্বর বণ্টন, মূল্যায়ন পদ্ধতি কিংবা পরীক্ষা-সংক্রান্ত নিয়মে কোনো পরিবর্তন আসবে না। কেবল শাখার নাম ‘সাধারণ’-এর স্থানে ‘মানবিক’ হিসেবে গণ্য হবে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের দাখিল ও আলিম পরীক্ষায় অংশগ্রহণকারী নিয়মিত শিক্ষার্থীদের প্রশ্নপত্রসহ সব ধরনের দাপ্তরিক, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে নতুন এই নাম (মানবিক শাখা) কার্যকর হবে। তবে যারা ইতোমধ্যে ‘সাধারণ শাখা’ হিসেবে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, তাদের ক্ষেত্রে আগের নামই বহাল থাকবে।