logo

ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার আহ্বায়ক কমিটি গঠন করেছে ইনকিলাব মঞ্চ। সোমবার (৯ মার্চ) ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।

কমিটিতে মো. ফজলে রাব্বী সরকারকে আহ্বায়ক এবং সাবিরা মারিয়াম মুশফিককে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এই কমিটির অনুমোদন দেন। 

ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব সাবিরা মারিয়াম মুশফি বলেন, আমাদের সঙ্গে ক্যাম্পাসে যারা কাজ করেছেন তাদের কমিটিতে রাখা হয়েছে। পদপ্রাপ্ত সবাই আমাদের পাঠচক্রগুলোতে নিয়মিত অংশগ্রহণ করতেন। 

কমিটির মেয়াদ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, কমিটির মেয়াদ নিয়ে সিদ্ধান্ত এখনও হয়নি। পরিস্থিতি বিবেচনায় আমরা কমিটি বিলুপ্ত এবং নবায়ন করব। 

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, দপ্তর সম্পাদক ইসফানুল ইসলাম, শিল্প ও সাহিত্য সম্পাদক মুজতাবা জহির জিসান, মিডিয়া সম্পাদক আবু বকর তালহা, পরিবেশ ও পর্যটন সম্পাদক জায়েদ আল বাশার, স্কিল ও ডেভেলপমেন্ট সম্পাদক হাছানুর রহমান শান্ত ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সম্পাদক মোহাম্মদ ফাতিন ইয়ামিন চৌধুরী। 

কমিটির সদস্যরা হলেন আবদুল্লাহ ফাহাদ, মুহাম্মাদ যায়েদ আব্দুল্লাহ, মুহাম্মাদ আব্দুল্লাহ খান, মো. মিফতা উল হুদা, মো. জাহিদ হাসান ফকির, শাহাদা নুর তামিমা, নাফিস ইসতিয়াক আহাম্মেদ তালুকদার, মোয়াম্মার তাজওয়ার ইবনে বদর অরিস, সাদিয়া আফরিন, আজমাঈন আদিব, আব্দুল্লাহ আল মুবাশ্বির, সুহাইল মাহদীন, আবদুল্লাহ হাসান আরাফাত, সিয়াম হোসেন রাজীব, নাজিয়া সিদ্দিকা, শাহরিয়ার রহমান, তাসনিয়া বিনতে তালেব,  মো. মুতাসীম বিল্লাহ তাহমীদ, মো. মাহাবুবুল আলম, মোহাম্মদ কাইফ, ইন্তেসাম সাদিয়া, গালিব আল দ্বীন, মুনতাসির বিল্লাহ, আব্দুল্লাহ আল মাসুম, মারিয়া ফারজানা ইতি, মুজাহিদা আফরিন মজুমদার, মরিয়ম খাতুন, সাদিয়া জাহান সাইফা, মুহাম্মদ জোবায়ের ইসলাম, সাইফুল আলম শান্ত, মো রেজাউল ইসলাম ফুয়াদ, আবির হুসাইন, নাকীব হাসান, আবদুর রহমান বর্ণ ও সুমাইয়া শিমু।