logo

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, আবেদন করবেন যারা

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, আবেদন করবেন যারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি: বাসস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সমাবর্তনে অংশ নিতে গ্রাজুয়েট ও গবেষকরা সোমবার (১২ অক্টোবর) থেকে অনলাইনে (http://www.convocation.nu.ac.bd/) রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করা যাবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) পরীক্ষায় ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তীর্ণরা সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এ ছাড়া মাস্টার্স ফাইনাল, বিবিএ, এমএড, বিএসসি ইন সিএসই, এলএলবি ফাইনাল, বিএফএ অনার্স ও বিএফএ পাস পরীক্ষায় ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণরা রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন।

এমবিএ পরীক্ষায় ২০১৩ থেকে ২০২২, বিএড অনার্সে ২০১৪ থেকে ২০২৩, বিএসসি ইন ইসিইতে ২০১২ থেকে ২০২৩ এবং এমএসসি ইন সিএসইতে ২০১১ থেকে ২০২২ সালের মধ্যে উত্তীর্ণরা সমাবর্তনে অংশ নিতে পারবেন।

বিবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণরা রেজিস্ট্রেশন করতে পারবেন। একইভাবে বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্টে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তীর্ণরা অংশ নিতে পারবেন। অনার্স ইন থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে উত্তীর্ণরা রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন।

এ ছাড়া বিএসসি অনার্স ইন এফডিটি, বিএসসি অনার্স ইন এএমটি, বিএসসি অনার্স ইন কেএমটি এবং এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণরা সমাবর্তনে অংশ নিতে পারবেন।

মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্টে ২০১৬ থেকে ২০২৩, মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজমে ২০২০ থেকে ২০২২, এমপিএডে ২০২০ থেকে ২০২৩ এবং এমএসএডে ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তীর্ণরা রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন। এ ছাড়া অন-ক্যাম্পাস এমএএস/এএমবিএতে ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে উত্তীর্ণ এবং এমফিল/পিএইচডি অ্যাওয়ার্ডপ্রাপ্ত ২০১৬ থেকে ২০২৫ সালের গবেষকরাও সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি ৪ হাজার টাকা অথবা ৪০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। প্রতিটি সনদের জন্য ৮০০ টাকা অথবা ১০ মার্কিন ডলার ফি দিতে হবে।