জাবির অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সমিতির নতুন কমিটি ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১ মে) প্রকাশিত নির্বাচিত প্রার্থীদের তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ড. দৌলতআরা খান (সপ্তম ব্যাচ)। সহসভাপতি পদে আছেন অধ্যাপক ড. মুহাম্মদ মফিজুল ইসলাম (২৪তম ব্যাচ)। সাধারণ সম্পাদক হয়েছেন নেহার আহমেদ (১৫তম ব্যাচ)।
কমিটির কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড. মো. রেজাউল করিম (১৪তম ব্যাচ), যুগ্ম সম্পাদক হিসেবে নারায়ণ চন্দ্র সরকার (১৪তম ব্যাচ) ও মোহাম্মদ মাহবুব আলম খান (২০তম ব্যাচ), সাংগঠনিক সম্পাদক হিসেবে সৈয়দ আশরাফুল হক (২২তম ব্যাচ) এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে শামীম আরা সুলতানা নিপু (১৬তম ব্যাচ) দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক হিসেবে তৌফিকুল ইসলাম খান (২৮তম ব্যাচ), প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম চৌধুরী (সপ্তম ব্যাচ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মো. সামসুল আরেফিন রাজীব (৩০তম ব্যাচ) এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে মো. ইমামিন আলী (৩০তম ব্যাচ) নির্বাচিত হয়েছেন। সদস্য পদে বিভিন্ন ব্যাচের একাধিক প্রাক্তন শিক্ষার্থী রয়েছেন।
নির্বাচন কমিশনের সিল ও স্বাক্ষরসহ প্রকাশিত তালিকায় জানানো হয়েছে, নির্ধারিত প্রক্রিয়া শেষে নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করবে।