শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত পেছাল

জ্বালানি সংকটের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ বিষয়ে আজ সিদ্ধান্ত জানানোর কথা ছিল।
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস চালুর বিষয়ে আজ চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। এ বিষয়ে এই সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত হবে।
তিনি বলেন, আগামী দু-একদিনের মধ্যেই স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক হবে। এরপর বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে, গত ২ এপ্রিল রাতে মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি জানান, জ্বালানি সংকটের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের বিষয়ে রোববার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।