logo

গ্রিসে ব্র্যাড পিটের সঙ্গে বান্ধবী ইনেস ডি র‌্যামন

গ্রিসে ব্র্যাড পিটের সঙ্গে বান্ধবী ইনেস ডি র‌্যামন

রুপালি পর্দার সুদর্শন তারকাদের অন্যতম ব্র্যাড পিট। তিন দশকের বেশি সময় হলিউডে সফল ক্যারিয়ারের পাশাপাশি বিলাসবহুল জীবনযাপন করে জনপ্রিয়তার শীর্ষে আছেন তিনি। সুন্দরী নায়িকাদের প্রতি দুর্বলতাও সব সময় ব্র্যাড পিটকে রাখে আলোচনার কেন্দ্রে। এবার তাকে দেখা গেল ২৯ বছরের ছোট নতুন বান্ধবী ইনেস ডি র‍্যামনকে নিয়ে গ্রিসের রাস্তায় দাপিয়ে বেড়াতে।

অস্কার বিজয়ী ব্র্যাড পিট তার নতুন সিনেমা ‘দ্য রাইডার্সে’র শুটিংয়ে গ্রিসে যান ১৯ ফেব্রুয়ারি। এসময় এথেন্স বিমানবন্দরে তার সাথে ছিলেন বান্ধবী ইনেস ডি র‍্যামন। দুজনকেই খুব উৎফুল্ল দেখাচ্ছিল। এয়ারপোর্ট থেকে দুজন একসাথেই বিখ্যাত হাইড্রা দ্বীপে রওনা হন, যেখানে দ্য রাইডার্সের শুটিং হবে পুরোদমে। 

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে ২০১৬ সালে বিচ্ছেদের পর থেকে ব্র্যাড পিট নিজেকে কিছুটা গুটিয়ে রাখেন। তবে খুব বেশি সময় নেননি নিজেকে আবার প্রচারে আনতে। ২০২২ সালে ইনেসের সঙ্গে প্রথম পরিচয়। এরপর সেই পরিচয় গড়ায় প্রণয়ে। ফাইট ক্লাব তারকা প্রেম গোপন রাখার চেষ্টা করলেও বেশিদিন ঠেকিয়ে রাখতে পারেননি।

২০২৪ সালে প্রথমবারের মতো জনসমক্ষে সম্পর্কের কথা স্বীকার করেন ব্র্যাড পিট বলেন, ‘৩০ বছর ধরে আমার ব্যক্তিগত জীবন সবসময় খবরের শিরোনামে থাকে। এটা এমন এক বিরক্তিকর বিষয়, যা আমাকে ছোট-বড় নানা মাত্রায় মোকাবিলা করতে হয়েছে, কারণ আমি যা করতে চাই তা করি।’

নিউজার্সির বাসিন্দা ইনেস ডি র‌্যামন জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৩ সালে ব্যবসায়িক প্রশাসন বিষয়ে স্নাতক হন। ২০২৪ সালে ইনেসের সঙ্গে ‘এফওয়ান’ তারকা পল ওয়েসলির বিবাহবিচ্ছেদ ঘটে। মজার ব্যাপার, পলের ওই সিনেমার মূল চরিত্রে ছিলেন ব্র্যাড পিট।

এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর ৮১তম ভেনিস চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে এই জুটিকে দেখা যায়। চিত্রশিল্পীদের ক্যামেরায়। এবার ৬২ বছরের এই অভিনতোকে গ্রিসের রাস্তায় দেখা গেল উষ্ণ অবতারে। একটি বোনা সোয়েটার ও টি-শার্টের ওপরে একটি ক্রিম বোম্বার জ্যাকেট পরেছিলেন তিনি। আর ৩৩ বছর বয়সী ইনেসকে এক জোড়া বেইজ প্যান্ট এবং একটি লম্বা চামড়ার জ্যাকেটে ফ্যাশনেবল দেখাচ্ছিলেন। দুজনের চোখেই ছিল সানগ্লাস ও কাঁধে গুচি ট্র্যাভেল ব্যাগ।

ব্র্যাঞ্জোলিনা জুটি ভাঙার পর রীতিমতো মুষড়ে পড়েছিলেন ব্র্যাড পিট। কঠিন সময়ে ইনেসই যে তার প্রশান্তি, তার একমাত্র আরামের জায়গা—প্রকাশ্যেই বলেন দুটি একাডেমি পুরস্কার ও দুটি গোল্ডেন গ্লোবসহ একাধিক সম্মাননায় ভূষিত হলিউড মহাতারকা।