Advertisement

জলকেলিতে পরী মণি

এশিয়া পোস্ট বিনোদন
জলকেলিতে পরী মণি
পরী মণি

কাজের পাশাপাশি সামাজিকমাধ্যমেও সরব ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরী মণি। প্রায়ই জীবনের সুন্দর মুহূর্ত ও নিজের অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি নিজের ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন নায়িকা।

Advertisement

ক্যাপশনে কোনো মন্তব্য নয়, নীল রঙের লাভ ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন পরী মণি। ছবিগুলোতে দেখা যায়, সাদা, সবুজ ও কালোর মিশেলে প্রিন্টের সুইম স্যুট পরে সুইমিং পুলে নেমেছেন নায়িকা। কানে কাঠগোলাপ ও হালকা মেকআপে বেশ লাস্যময়ী লুকেই ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি।

পরী মণি
পরী মণি

মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়ে পরী মণির ছবিগুলো। নায়িকার সৌর্ন্দযে মুগ্ধ হয়ে রীতিমতো মন্তব্যের ঘরে ঝড় তুলেছেন নেটিজেনরা।

কাজের ফাঁকে সন্তানদের সময় দিতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন নায়িকা। মাঝে মধ্যেই ছেলে-মেয়েকে নিয়ে ঘুরে বেড়ান তিনি। গত ১০ আগস্ট ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যর জন্মদিন পালন করেছেন নায়িকা। দুই সন্তান ও এতিমখানার ছেলে-মেয়েদের সঙ্গে নিয়ে কেক কাটেন পরী মণি।