বড় দুর্ঘটনার কবলে সুদীপা-অগ্নিদেবের পুত্র আকাশ

রোববার রাতে বন্ধুর মাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন আকাশ চট্টোপাধ্যায় । পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের বড় ছেলে আকাশ চট্টোপাধ্যায়। স্বামী অগ্নিদেবের প্রথম পক্ষের ছেলে আকাশের দুর্ঘটনায় উদ্বিগ্ন সুদীপা। ওই রাতে বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন তিনি। যিনি টলিপাড়ার নতুন প্রযোজকও বটে। ফেরার পথেই ঘটে গাড়ি দুর্ঘটনা! পরিবারের থেকে জানা গেছে, আকাশ ঠিক আছেন। অবশ্য থানায় কোনো অভিযোগ জানাননি তিনি।
সুদীপা চট্টোপাধ্যায় জানালেন, বড় কিছু হতে পারত। ঈশ্বরের দয়ায় রক্ষা পেয়েছে। সুদীপার সংযোজন, ‘আমি আর আকাশের বাবা না করি শনিবার, রবিবার গাড়ি নিয়ে বেরোতে। কিন্তু ওর বয়সে কি তা সম্ভব। ভগবানের কৃপায় আকাশ ঠিক আছে। ওর বড় কোনো সমস্যা হয়নি । তবে গাড়িটার ভালোই ক্ষতি হয়েছে। আকাশের বন্ধুর মা অসুস্থ। তাকে দেখে, সব ব্যবস্থা করে ফিরছিল। রাস্তায় ওর আগের একটা গাড়িটা খুব খারাপভাবে চালাচ্ছিল।


