শোয়েবের জন্মদিনে সানা জাভেদের ভালোবাসা

পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সানা জাভেদ ঘরোয়াভাবে শোয়েব মালিকের জন্মদিন উদযাপন করলেন। তারকা ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে এই চমৎকার মুহূর্তের কিছু ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করেন ‘সুকুন’ তারকা সানা জাভেদ।
দুই ভুবনের দুই বাসিন্দা শোয়েব মালিক ও সানা জাভেদ উভয়ই পাকিস্তানি জনপ্রিয় সেলিব্রেটি। শোয়েব মালিকের সঙ্গে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বিচ্ছেদের পর ২০২৪ সালের জানুয়ারিতে এই পাকিস্তানি পাওয়ার কাপলের বিয়ে হয়। কেউ কেউ বলেন, সানার জন্যই সানিয়ার সঙ্গে বিচ্ছেদ হয় শোয়েবের।

বিয়ের পর প্রায়ই এই জুটি বিভিন্ন মুহূর্ত স্মরণীয় অনলাইনে শেয়ার করেন। এবার সানা স্বামীর জন্মদিনে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে কেক কেটে উদযাপন করেন। সানা ও শোয়েব দুজনই ক্যাজুয়াল পোশাক পরা ছিলেন। ডেনিমের সঙ্গে কালো টি-শার্টে সানাকে আরাধ্য দেখাচ্ছিল। অন্যদিকে শোয়েব কালো প্যান্টের সঙ্গে সাদা টি-শার্ট পরেছিলেন।

সানা তার স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করে একটি আবেগঘন নোটে লিখেছেন, ‘কিছু মানুষ এতে থাকার মাধ্যমে জীবনকে আরও সুন্দর করে তোলে। তোমার সঙ্গে জীবন ভাগাভাগি করতে পেরে আমি ধন্য।’
সানা জাভেদ পাকিস্তানের ছোটপর্দার বেশ জনপ্রিয় মুখ। ২০১২ সালে ‘শেহের-ই-জাত’-এর পর ‘খানি’ ধারাবাহিক দিয়ে দর্শকনন্দিত হয়ে ওঠেন। লাক্স স্টাইল অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হয়েছিলেন এই অভিনেত্রী। রোমান্টিক সিরিয়াল ‘কাহানি’ ও ‘সুকুন’-এ অভিনয়ের সুবাদে দর্শকমহলে পরিচিতি পান তিনি। পরবর্তী সময়ে ‘রুশওয়াই’, ‘ডাঙ্ক’-সহ বেশ কয়েকটি সিরিয়ালে পাওয়া গেছে তাকে।