অবশেষে স্বস্তি ফিরেছে অভিনেত্রী হিমির পরিবারে

অবশেষে স্বস্তি ফিরে এসেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির পরিবারে। দ্বিতীয়বার নিখোঁজ হওয়ার পর এই অভিনেত্রীর নানার সন্ধান পাওয়া গেছে।
রোববার (৭ জুন) দুপুরে মুন্সীগঞ্জের ঢালিকান্দি পুরাবাজার এলাকা থেকে হিমির নানা হঠাৎ নিখোঁজ হন। সব জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে, রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন অভিনেত্রী। সেখানে তিনি ভক্ত ও অনুসারীদের কাছে নানাকে খুঁজে পেতে সহযোগিতার অনুরোধ জানান।
নিখোঁজের কয়েক ঘন্টা পর রাত ১২টার দিকে হিমি আরেকটি পোস্টে জানান যে তার নানার খোঁজ পাওয়া গেছে। তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, নানাকে পাওয়া গিয়েছে।
এর আগে গত বছরের ১৭ ফেব্রুয়ারিও তিনি একইভাবে নিখোঁজ হয়েছিলেন হিমির নানা। নানাকে ফিরে পাওয়ার পর হিমি এবং তার পরিবার শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রিয় মানুষকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ায় ভক্তরাও সামাজিক মাধ্যমে স্বস্তি প্রকাশ করছেন।