মাদক আটকাতে ওপরমহলে হাত দেন: আরশ খান

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে মাদক নির্মূলে বিশেষ অভিযানে নামে পুলিশ। সামাজিক মাধ্যমে অভিযানের ভিডিওটি ছড়িয়ে পড়েছে। অভিযান চলাকালে কয়েকজনকে মারধর করতে দেখা গেছে পুলিশকে, যা নেটিজেনরা ভালোভাবে নেননি। ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার বর্তমান প্রজন্মের অভিনেতা আরশ খান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আরশ লেখেন, ইবাদত করলে তো সৃষ্টিকর্তার করেন, অবশ্যই ইমাম সাহেবের করেন না। তাহলে মাদক আটকাইতে উপরি মহলে হাত দেন। পোলাপাইন হাতাচ্ছেন কেনো।
তিনি আরও লেখেন, মেন্দি হাত থেকে উঠার আগে যেমন স্বামী মরা ভালো না, তেমনি এক মাস না যাইতেই ছি ছি শোনাও ভালো না। ছি!