logo
Advertisement

পিংক বাস নিয়ে ট্রলকারীদের ওপর নিলয়ের ক্ষোভ

এশিয়া পোস্ট বিনোদন
পিংক বাস নিয়ে ট্রলকারীদের ওপর নিলয়ের ক্ষোভ
নিলয় আলমগীর

হালের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব। প্রায়ই জীবনের সুন্দর মুহূর্ত, ছবি-ভিডিও এবং অনুভুতি শেয়ার করেন অভিনেতা। এবার নেটমাধ্যমে নারীদের জন্য সদ্য চালু হওয়া পিংক বাস নিয়ে ট্রলকারীদের ওপর ক্ষোভ ঝাড়লেন তিনি।

Advertisement

বুধবার নিজের ফেসবুকে বিষয়টি নিয়ে একটি পোস্ট দিয়েছেন নিলয়। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, পিংক বাসকে নিয়ে ফান করবে ট্রল করবে এটা খুবই স্বাভাবিক ব‍্যাপার। কিন্তু কারা করবে? বাসের হেল্পার এবং ড্রাইভার। কোন কোন ড্রাইভার আর কোন কোন হেলপার? সব ড্রাইভার আর হেলপার না।

ট্রলকারীদের নিম্নশ্রেণির আখ্যা দিয়ে অভিনেতা লেখেন, খুবই নিম্নশ্রেণির, অশিক্ষিত, নোংরা মন মানসিকতার হেলপার, ড্রাইভার যারা। যারা ফেসবুকে এটা নিয়ে মজা নিচ্ছে? ধরে নেন তারাই সেই ধরনের নিম্ন শ্রেণির হেলপার আর ড্রাইভার।

নিলয়কে বরাবরই দেশের যে কোনো ইস্যুতে কথা বলতে দেখা যায়। বিশেষ করে অন্যায়ের বিরুদ্ধে তিনি অনড় থাকেন। এবারও তার ব্যতিক্রম হলো না। সেই ধারাবাহিকতায় ফেসবুকে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালেন অভিনেতা।

১৮ আগস্ট নারীদের জন্য চালু হয় ‘পিংক বাস’ সার্ভিসটি। এরপর থেকেই সামাজিক মাধ্যমে নানাভাবে এই বাস নিয়ে ট্রল বা সমালোচনা করছেন অনেকেই। তবে বাস চালানোর উদ্যোগে নারীদের এমন সাহসিকতায় সাধুবাদও জানাচ্ছেন সাধারণ মানুষ।