logo

আমাদের তাৎক্ষণিক বিচার লাগবে: আসিফ আকবর

আমাদের তাৎক্ষণিক বিচার লাগবে: আসিফ আকবর
asifakbor

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সি শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাটি নাড়িয়ে দিয়েছে গোটা দেশ। ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ থেকে শোবিজ তারকারা। সেই কাতারে আছেন সংগীতশিল্পী আসিফ আকবর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আসিফ আকবর বলেন, রামিসার ঘটনা কোনো বিচ্ছিন ঘটনা না। এখন এগুলো ট্রেডিশনে পরিণত হয়েছে। মিডিয়ায় আসার কারণে এটি আমরা দেখেছি। এমন অনেক ঘটনা ঘটছে যেগুলোর বিচার হচ্ছে না। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে হবে।

আসিফ আকবর আরও বলেন, যখন একজন ধর্ষক স্বীকার করে তখন কোট বা তারিখ বুঝি না। আমাদের তাৎক্ষণিক বিচার লাগবে। প্রয়োজনে প্রকাশ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর হোক।