logo

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নোরা ফাতেহির উদ্বেগ

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নোরা ফাতেহির উদ্বেগ

মধ্যপ্রাচ্যের চলমান ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘাত পুরো বিশ্বে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যের এই পাল্টাপাল্টি সংঘাতে উদ্বিগ্ন জনপ্রিয় অভিনেত্রী নোরা ফাতেহিও। তিনি সব পক্ষকে ঐক্য ও শান্তির আহ্বান জানান। সূত্র: বলিউড লাইফ

ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে গায়িকা-নৃত্যশিল্পী নোরা ফাতেহি তার অনুসারীদের জানিয়েছেন, তিনি এখন নিরাপদে আছেন এবং ভারতে আছেন। উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

মরোক্কান-কানাডিয়ান বংশোদ্ভূত এই বহুমুখী প্রতিভার অভিনেত্রী সাধারণত দুবাই ও ভারতেই থাকেন। এখন তিনি ভারতে অবস্থান করছেন বলে জানান। মধ্যপ্রাচ্যে ভয়ংকর সামরিক উত্তেজনার মধ্যে রোববার নোরা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেন। ওই পোস্টে তিনে লেখেন, ‘প্রতিদিন, আমি জানি মানুষ আগামীকাল কী ঘটতে চলেছে তা নিয়ে কিছুটা ভয় পাচ্ছে। এই অঞ্চলে যা ঘটছে তার দৃশ্য দেখার পর, আমার খুব খারাপ লাগছে কারণ আমরা চাই না যে নিরীহ কেউ প্রাণ হারাক। আমরা যথেষ্ট উৎকণ্ঠিত বোধ করেছি।’ একই সময় তিনি ভারতে নিরাপদে আছেন এবং ভালো আছেন বলে জানান। যুদ্ধের প্রকাশিত ছবিগুলো তাকে ব্যাপকভাবে নাড়া দিয়েছে এবং এ নিয়ে তিনি উদ্বিগ্ন হতে দেখা যায় তাকে। তিনি আরও বলেন, তিনি যা চান তা হলো বিশ্ব শান্তি এবং মানুষ স্থিতিশীল জীবনযাপন করুক।

নোরা ফাতেহি ‘মানসিক ও আধ্যাত্মিক যুদ্ধ’ মোকাবিলা করতে হলে সবাইকে তাদের বিশ্বাসে দৃঢ়, ঐক্যবদ্ধ এবং ভিত্তিহীন থাকতে হবে বলে জানান। যুদ্ধের ঘটনাগুলো সাধারণের নিয়ন্ত্রণে নেই জানিয়ে তিনি সবাইকে প্রার্থনার অনুরোধ জানান।