হাসপাতালে গোবিন্দ, কী হলো অভিনেতার

বর্তমানে জীবনের নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছেন বলিউড অভিনেতা গোবিন্দ। দীর্ঘদিন ধরেই স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে তার বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। দিন কয়েক আগেই এক অভিনেত্রীকে নিয়ে স্ত্রীর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান অভিনেতা। এবার জানা গেল, হাসপাতালে গিয়েছিলেন তিনি। খবর: আনন্দবাজার
সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশের পর থেকেই চিন্তায় গোবিন্দর ভক্ত-অনুরাগীরা। ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট ও নীল ডেনিম প্যান্ট পরে হাসপাতাল থেকে বেরোচ্ছেন গোবিন্দ। মুখে ছিল মাস্ক। অভিনেতার শরীর এখন কেমন আছে— পাপারাজ্জিরা জানতে চাইলে এড়িয়ে যান গোবিন্দ। কিছুটা বিরক্তি প্রকাশ করতেও দেখা যায় অভিনেতাকে।
তবে কেন হাসপাতালে গিয়েছিলেন গোবিন্দ, কোনো শারীরিক অসুস্থতা নাকি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেই গিয়েছিলেন তা এখনও জানা যায়নি। এমনকি কাউকে দেখতে গিয়েছিলেন কি না সে ব্যাপারেও কোনো তথ্যও প্রকাশ্যে আসেনি।
এর আগে, গত বছরের শেষের দিকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গোবিন্দ। অতিরিক্ত পরিশ্রম ও ক্লান্তির কারণে তার এই শারীরিক দুর্বলতা দেখা দিয়েছিল। পরে তিনি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন।


