Advertisement

ওটিটিতে আসছে বিজয়ের ‘জনা নায়াগন’

এশিয়া পোস্ট বিনোদন
ওটিটিতে আসছে বিজয়ের ‘জনা নায়াগন’
থালাপতি বিজয়

রাজনীতিতে পা রাখার আগেই অভিনয় জীবন থেকে অবসরের ঘোষণা দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। এরপর তার ক্যারিয়ারের শেষ সিনেমা হিসেবে মুক্তি পায় ‘জনা নায়াগন’।

Advertisement

প্রেক্ষাগৃহে মুক্তির পরই বক্স অফিসে ঝড় তোলে ছবিটি। এবার জানা গেল, ওটিটিতে আসছে এই সিনেমা। জানা গেছে, আগামী ২১ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে বিজয়ের এই সিনেমা।

MV5BMmIyZDA2YTUtMTcwMy00OTM1LWJmMjAtYTEzZWFkYTg3ZjYyXkEyXkFqcGc@._V1_

‘জনা নায়াগন’-এ বিজয়ের সঙ্গে জুটি বেঁধেছেন পূজা হেগড়ে। এ ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন ববি দেওল, প্রকাশ রাজ, গৌতম বাসুদেব মেনন, নারাইন, প্রিয়ামণিসহ আরও অনেকে। পেক্ষাগৃহে গত ২৩ জুলাই মুক্তি পায় এইচ বিনোথ পরিচালিত এই সিনেমা।

তিন দশকের অভিনয়জীবনে শিশুশিল্পী, প্রধান চরিত্র ও ক্যারিয়ারের শেষ সিনেমাসহ মোট ৬৯টি চলচ্চিত্রে অভিনয় করেছেন বিজয়। চলতি বছর নিজের দল টিভিকে থেকে নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছেন বিজয়। তবে সিনেপর্দায় না থাকলেও চলচ্চিত্র নিয়ে ভাবার পাশাপাশি নানা উদ্যোগও নিতে দেখা যায় অভিনেতাকে।