logo

অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি

অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি
টাইগার শ্রফ। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিরাপদে রয়েছেন অভিনেতা।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যমতে, ঘটনাস্থলে ৩ ব্যক্তি গুলি চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে কী কারণে এ গুলি চালনার ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, একটি ফুটবল মাঠ থেকে বের হওয়ার সময় হামলার মুখে পড়েন টাইগার। মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি গুলি চালান। এ ঘটনায় তার গাড়িচালক ও কাছাকাছি থাকা আরেক ব্যক্তি আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার বিস্তারিত তাৎক্ষণিক জানা যায়নি।

পুলিশের প্রাথমিক বক্তব্যে হামলাকারীদের পরিচয় কিংবা গুলি চালানোর কারণ নিশ্চিত করা হয়নি। টাইগার নিরাপদ আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।