Advertisement

দুর্ঘটনার কবলে কার্তিক আরিয়ান

এশিয়া পোস্ট বিনোদন
দুর্ঘটনার কবলে কার্তিক আরিয়ান
কার্তিক আরিয়ান

নতুন সিনেমার শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। অ্যাকশনের দৃশ্যধারণ করতে গিয়ে হাঁটুতে মারাত্মক চোট পেয়েছেন অভিনেতা। বর্তমানে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। খবর: টিভি নাইন বাংলা

Advertisement

জানা গেছে, সিনেমার শেষ দুই দিনের শুটিংয়ের জন্য বেশকিছু অ্যাকশন দৃশ্যের পরিকল্পনা করেছিলেন পরিচালক। বিশেষ দৃশ্যগুলোর জন্য প্রশিক্ষণও নিচ্ছিলেন কার্তিক। কিন্তু শুটিংয়ের সময় দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা।

প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, কার্তিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাঁটুতে অস্ত্রোপচার করা হবে। এরপর কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।