নতুন সিনেমায় জুটি বাঁধছেন রাজ-সাবিলা

দর্শক মহলে ‘বনলতা এক্সপ্রেস’ দিয়ে দারুণ প্রশংসা কুড়িয়েছেন শরিফুল রাজ ও সাবিলা নূর। পর্দায় এই জুটিকে দেখে রীতিমতো মুগ্ধ হয়েছিলেন সিনেপ্রেমীরা। এরপর থেকেই ফের এক সঙ্গে তাদেরকে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন অনেকেই। অবশেষে সেই ভক্ত-অনুরাগীদের জন্য সুখবর এলো। নতুন একটি সিনেমায় আবারও জিুটি বাঁধছেন রাজ-সাবিলা।
জানা গেছে, সিনেমাটির নাম ‘কানাভুলা প্যারাডক্স’। এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে রাজ- সাবিলাকে। তানিম নূরের প্রযোজনায় এটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা জুটি আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার। এই ছবিটি দিয়েই পরিচালনায় অভিষেক হচ্ছে দুজনের।
নির্মাতারা জানিয়েছেন, সময়, সম্পর্ক, স্মৃতি ও রহস্যের এক ভিন্নধর্মী গল্প দেখতে পাবে দর্শকরা। প্রচলিত গল্পের ধরন থেকে বেরিয়ে সিনেমাটিতে দর্শকদের জন্য নতুন ধরনের অভিজ্ঞতা তৈরির পরিকল্পনা রয়েছে তাদের।
সবকিছু ঠিক ঠাক থাকলে ২০২৭ সালের জানুয়ারিতে রাজ-সাবিলার নতুন এই সিনেমার শুটিং শুরু হবে। একই বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।


