logo

শাকিবের অনেক গার্লফ্রেন্ড: মিষ্টি জান্নাত

শাকিবের অনেক গার্লফ্রেন্ড: মিষ্টি জান্নাত
misty

নায়িকা, দন্তচিকিৎসক ও উদ্যোক্তা তিন পরিচয়েই আলোচিত মিষ্টি জান্নাত। তবে ব্যক্তিগত জীবন ও নানা মন্তব্যের কারণেই তিনি প্রায়ই থাকেন আলোচনার কেন্দ্রে। এবার ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে খোলামেলা মন্তব্য করে নতুন করে চর্চার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।

এশিয়া পোস্টের ঈদুল আজহার বিশেষ আয়োজন ‘এপি স্টার’-এ অতিথি হয়ে এসেছিলেন মিষ্টি জান্নাত। যেখানে তিনি জানান নানা অজানা কথা।

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের সঙ্গে প্রায় সময়ই মিষ্টি জান্নাতকে ঘিরে নানা গুঞ্জন শোনা যায়। এর সেই গুঞ্জনগুলো আরও উসকে দেন এই নায়িকা। তবে এবার শোনালেন ভিন্ন কথা।

‘এপি স্টার’-এ এসে মিষ্টি জান্নাত বলেন, শাকিব খানকে নিয়ে ভাইরাল হওয়ার বা তার নাম ভাঙিয়ে চলার কোনো ইচ্ছাই আমার নেই। আমি কারও পা ধরে নায়িকা হইনি।

সাক্ষাৎকারে মিষ্টির কাছে জানতে চাওয়া হয়, শাকিব খান যদি সব ছেড়ে তার কাছে আসতে চান, তবে তিনি কী করবেন? জবাবে এই চিত্রনায়িকা বলেন, সে যদি শুধুমাত্র তার দুই ওয়াইফকে নিয়ে থাকে বা তাদের ডিভোর্স দেয়, সেটা তো না। তার তো অনেক অনেক গার্লফ্রেন্ড থাকে। সো ওইটা আগে বন্ধ করতে হবে না?

দেশের তিনজন স্টাইলিশ নায়কের নাম জানতে চাইলে মিষ্টি জান্নাত প্রথমেই শাকিব খানের নাম উল্লেখ করেন। তবে সঙ্গে যোগ করেন, এটা এখন। আগে ও স্টাইলিশ ছিল না, আগে ক্ষ্যাত ছিল। সরি টু সে, শাকিব।

যদিও সমালোচনার পাশাপাশি শাকিব খানের ইতিবাচক পরিবর্তনের প্রশংসাও করেছেন তিনি। মিষ্টি বলেন, মানুষের পরিবর্তন হওয়া উচিত। তুমি যেরকম আছ, সেরকম কেন থাকবে? একজন সুপারস্টারের নিজের দিকেও খেয়াল রাখা উচিত কী করলে তাকে ভালো লাগবে, কীভাবে আরও ভালোভাবে নিজেকে উপস্থাপন করা যায়। তাই এই পরিবর্তন অবশ্যই প্রশংসনীয়।

২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এরপর ‘চিনি বিবি’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। পাশাপাশি রাজধানীর শিকদার মেডিকেল কলেজ থেকে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি অর্জন করে চিকিৎসা পেশাও চালিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী।