logo
Advertisement

নেপালে ভয়াবহ বন্যায় আটকে পড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান

Asia Post Desk
নেপালে ভয়াবহ বন্যায় আটকে পড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান
জনপ্রিয় সংগীতশিল্প তাসরিফ খান । ছবি: ফেসবুক থেকে নেওয়া

নেপালে ঘটে যাওয়া অন্যতম ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের মধ্যে আটকে পড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও ‘কুঁড়েঘর’ ব্যান্ডের প্রধান ভোকাল তাসরিফ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়ে নিজের ও তার দলের নিরাপদে থাকার খবর নিশ্চিত করেছেন তিনি।

Advertisement

এক বার্তায় তাসরিফ জানান, তারা এই মুহূর্তে নেপালেই অবস্থান করছেন এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত নিরাপদে রয়েছেন। তিনি বলেন, ‘আজ নেপালের ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্যোগ হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে তিব্বত-চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যার আঘাতে শত শত পর্যটক এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন এবং মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে।’

এ ঘটনার পর দেশে ও দেশের বাইরে থেকে একের পর এক ফোন ও বার্তা আসতে থাকে। শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করে তাসরিফ লেখেন, ‘খবরটি জানার পর থেকে দেশে ও দেশের বাইরে থেকে অসংখ্য শুভাকাঙ্ক্ষী ফোন, মেসেজ ও বিভিন্ন মাধ্যমে আমাদের খোঁজ নিয়েছেন। আপনাদের এই আন্তরিক উদ্বেগ, দোয়া ও ভালোবাসার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ।’

নিজের সুরক্ষার খবরের পাশাপাশি নেপালের এই আকস্মিক ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এই গায়ক। আটকে পড়া ও বিপন্ন মানুষদের দ্রুত উদ্ধারের প্রার্থনা জানিয়ে তাসরিফ লেখেন, ‘এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত মানুষের জন্য মন থেকে দোয়া করছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন, বিপদগ্রস্ত মানুষদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনুন এবং এই কঠিন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে দিন।’

তিনি সবার কাছে নিজের ও তার পুরো দলের জন্য দোয়া চেয়েছেন