পুত্রসন্তানের বাবা হলেন অনুপম রায়
এশিয়া পোস্ট বিনোদন

বাবা হয়েছেন ভারতের জনপ্রিয় গায়ক অনুপম রায়। সোমবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী প্রস্মিতা পাল। সামাজিকমাধ্যমে একটি ফটোকার্ড শেয়ার করে সুখবরটি নিজেই জানিয়েছেন অনুপম।
পোস্টের ক্যাপশনে গায়ক লিখেছেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পুত্রসন্তান হয়েছে। পাশাপাশি সকলকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। মুহূর্তেই অন্তর্জালে ভাইরাল তার পোস্টটি।

২০২৪ সালের মার্চে সাত পাকে বাঁধা পড়েন অনুপম ও প্রস্মিতা। বিয়ের দুই বছরের মাথায় সন্তানের বাবা-মা হলেন তারা। ছেলের আগমনে আনন্দের জোয়ারে ভাসছে অনুপমসহ পুরো পরিবার।


