logo

ফ্যাশন ইনফ্লুয়েন্সার সুমন আহমেদ মারা গেছেন

ফ্যাশন ইনফ্লুয়েন্সার সুমন আহমেদ মারা গেছেন
সুমন আহমেদ। ছবি: তার ফেসবুক পেজ থেকে নেওয়া

ফ্যাশন ইনফ্লুয়েন্সার এবং পোশাক ব্র্যান্ড বিট-এর প্রতিষ্ঠাতা সুমন আহমেদ মারা গেছেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় আজ (২১ অক্টোবর) রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর খবর নিশ্চিত করে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি শোকবার্তা দেওয়া হয়।

বার্তায় বলা হয়, ‘গভীর শোকের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রিয় ফাউন্ডার এবং সিইও সুমন আহমেদ, আজ (২১ অক্টোবর) ইন্তেকাল করেছেন। ১৯ অক্টোবরের সড়ক দুর্ঘটনার পর তিনি ধানমন্ডির পপুলার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’

শোবিজ ও ফ্যাশন অঙ্গনের পরিচিত মুখ সুমন আহমেদের এই আকস্মিক ইন্তিকালের খবরটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার সহকর্মী, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা শোকাহত। তার অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে।