logo

মনুষ্যত্বের জায়গায় আমরা খুব খারাপ হয়ে গেছি: নীরব

মনুষ্যত্বের জায়গায় আমরা খুব খারাপ হয়ে গেছি: নীরব
ছবিটি নীরবের ফেসবুক পেজ থেকে সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় মুখ আরজে নীরব। একটা সময় উপস্থাপনা, অভিনয়—সবখানেই পদচারণা ছিল তার। বর্তমানে উপস্থাপনা নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন নীরব। তবে দেশের মানুষের নৈতিকতার প্রশ্নে ভীষণ বিরক্তি প্রকাশ করেছেন তিনি।

নীরব বলেন, এখন একটা জায়গায় আগুন লাগলে সবাই ভিডিও করে। কেউ আগুন নেভাতে এগিয়ে যায় না। কদিন আগে পদ্মা নদীতে বাস ডুবে গেল। আরিচা ঘাটে সবাই দাঁড়িয়ে ভিডিও করছে, দাঁড়িয়ে ছিল। তারা যদি চেষ্টা করতেন অন্তত একটা মানুষকে বাঁচাতে পারতেন। মনুষ্যত্বের জায়গা নষ্ট হয়ে গেছে। মনুষ্যত্বের জায়গায় আমরা খুব খারাপ হয়ে গেছি।

তিনি আরও বলেন, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মসজিদের দেশ বাংলাদেশ। নামাজ ও রোজা বেশি হয়। কিন্তু নৈতিকতা আমাদের মধ্যে নাই। সুযোগ পেলে আমরা সবাই চোর। গত সরকার চুরি করেছে তা না, এখনো চুরি হচ্ছে। মাঝখানে রক্ত দিলাম।

শোবিজ ইন্ডাস্ট্রি নিয়ে নীরব বলেন, সিনেমায় শাকিব খানসহ একটা অংশ এগিয়ে নিচ্ছে। নাটকেও আমাদের শিল্পীরা ভালো কাজ উপহার দিচ্ছেন। মিউজিকেও হাবিব ওয়াহিদসহ অনেকেই ভালো কাজ করছে। তবে নৈতিকতার জায়গায় আমরা নিজেদের জায়গা নষ্ট করে ফেলেছি।