Advertisement

এজেএফবি স্টার অ্যাওয়ার্ডে বেস্ট শিশুশিল্পীর সম্মাননা পেল আবরার এশাল

এশিয়া পোস্ট প্রতিবেদক
এজেএফবি স্টার অ্যাওয়ার্ডে বেস্ট শিশুশিল্পীর সম্মাননা পেল আবরার এশাল

আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৬-এ বেস্ট শিশুশিল্পী হিসেবে সম্মাননা পেয়েছে আবরার এশাল। সম্প্রতি রাজধানীর নিউ ইস্কাটনের বিআইএএম অডিটোরিয়ামে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

সংগঠনটির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি মো. আমিনুল হক প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আরও উপস্থিত ছিলেন আবুল হোসেন মজুমদার সভাপতি বাবিসাস, নায়ক হেলাল খান, এমএসডি প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম।

পুরস্কার নিয়ে আবরার এশাল জানায়, অভিনয় একটি শিল্প। এই শিল্পের মাধ্যমে সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া নানা ঘটনা গল্পের আকারে তুলে ধরা হয়। সেখানে সমাজ পরিবর্তনের বার্তা থাকে এবং মানুষকে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা দেয়। একটি পুরস্কার একজন শিল্পীর দায়বদ্ধতা আরও বাড়িয়ে দেয়, পাশাপাশি ভালো কাজ করার আগ্রহও জাগিয়ে তোলে।

এ বছর এজএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে আজীবন সম্মাননা পেয়েছেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা , নাটকের শ্রেষ্ঠ অভিনেতা মোশারফ করিম, আ খ ম হাসান , শামীম জামান, তারকা দম্পতি আজিজুল হাকিম ও জিন্নাত হাকিম, নাদের চৌধুরী, সংগীত শিল্পী রবি চৌধুরী, আরফিন রুমি, এফ এ সুমন, শান সয়ক , চিত্রনায়ক নিরব হোসেন, চিত্রনায়িকা ববি হক, চিত্রনায়ক সজল, চিত্রনায়ক শিপন মিত্র, চিত্র নায়ক জয় চৌধুরী, আলোচিত মডেল তানভীর আহমেদ সিজার, উপস্থাপিনা রশিদ নিউটন, ভাবনা আহমেদ, তমা রশিদ, আলোচিত অভিনেতা শোয়েব আক্তার শান্ত, কন্টেন্ট ক্রিয়েটর আরজে নিরব, রবিন রাফান, নিত্য শিল্পী মোফাসের আলিফ, মলিহা মাশফিরাত মেধা, ফারিয়া মজুমদার, আব্দুল্লাহ আল মাহিম, মম মজুমদার। বেস্ট এন্টারটেইনমেন্ট জার্নালিস্টের অ্যাওয়ার্ড পেয়েছেন এ এইচ মুরাদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এজএফবি সাধারণ সম্পাদক চিত্রনায়ক নিরব, এজেএফবি সহসভাপতি সুমনা ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এজেএফবি সভাপতি ফারুক হোসেন মজুমদার।