logo
Advertisement

প্রত্যেকটি বয়সের আলাদা সৌন্দর্য থাকে: শবনম ফারিয়া

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
প্রত্যেকটি বয়সের আলাদা সৌন্দর্য থাকে: শবনম ফারিয়া
অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে নেওয়া

বয়স বেড়ে যাওয়া কিংবা চেহারায় বয়সের ছাপ পড়া নিয়ে বিনোদন অঙ্গনের অনেক তারকাই চিন্তিত থাকেন। তবে এ ক্ষেত্রে একদমই ব্যতিক্রম জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া। নিজেকে নিয়ে সচেতন হলেও গ্ল্যামার নিয়ে কোনো আক্ষেপ নেই তার।

Advertisement

নিজের বয়স ও গ্ল্যামার নিয়ে ফারিয়া বলেন, ‘আমি কখনো এই কথায় সম্মতি দেই না যে, আমার বয়স ৩৫ কিন্তু আমাকে দেখতে ২৫ বছরের মতো লাগছে। আমি চাই যখন বয়স যেমন হবে তখন আমাকে দেখতে তেমনই লাগুক। যখন ৬০ বছর হবে তখন দেখতে যেন ষাটের মতোই লাগে। কারণ, প্রত্যেকটি বয়সের আলাদা সৌন্দর্য থাকে। আমি সেই সৌন্দর্য উপভোগ করতে চাই।’

নাটক ও সিনেমায় সাবলীল অভিনয় দিয়ে ছোট পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন শবনম ফারিয়া। পরবর্তীতে ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় নিজেকে প্রমাণ করেন তিনি। তবে এখন আর অভিনয়ে নিয়মিত নন এই অভিনেত্রী। কাজ করেন বেছে বেছে। অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছাও নেই তার। এর কারণ জানিয়ে ফারিয়া আরও বলেন, ‘এখন মাসে ২০/২২ দিন শুটিং করতে আর ভালো লাগে না। তবে ভালো গল্পে কাজ করতে বরাবরই আমার ভালো লাগে।’