Advertisement

জন্মের পরপরই বিয়ে ঠিক হয় অলংকারের

এশিয়া পোস্ট বিনোদন
জন্মের পরপরই বিয়ে ঠিক হয় অলংকারের
অভিনেত্রী ও নৃত্যশিল্পী অলংকার চৌধুরী। ছবি: সংর্গহীত

মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী অলংকার চৌধুরী সম্প্রতি এশিয়া পোস্টের জনপ্রিয় সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘এপি স্টার’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি ক্যারিয়ারের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের নানা অজানা ও রোমাঞ্চকর গল্প ভক্তদের সঙ্গে শেয়ার করেন। অনুষ্ঠানের একপর্যায়ে তিনি শৈশবের একটি অত্যন্ত মজার ও ব্যতিক্রমী স্মৃতি তুলে ধরে।

অলংকার জানান, তিনি ভূমিষ্ঠ হওয়ার পরপরই তার চাচা বিয়ের বিষয়ে এক অভিনব সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলেন, ‘জন্মের পরপরই আমার চাচা তার ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে রেখেছিলেন। সিদ্ধান্ত ছিল, আমি বড় হওয়ার পর চাচাতো ভাইয়ের সঙ্গেই আমার বিয়ে দেওয়া হবে।’

তবে শৈশবের এই সিদ্ধান্ত বড় হয়ে তিনি মেনে নিতে পারেননি। অলংকার হাসতে হাসতে বলেন, ‘বড় হওয়ার পর যখন আমি পুরো বিষয়টি জানতে পারি, তখন স্বাভাবিকভাবেই আমি অসম্মতি জানাই। কারণ, বর্তমান সময়ে বা বাস্তবে এসে তো আর এভাবে হুট করে বিয়ে মেনে নেওয়া সম্ভব না।’

এই অনুষ্ঠানে অলংকার তার ব্যস্ততা নিয়েও কথা বলেন। বর্তমানে নাটকের পাশাপাশি তিনি বেশকিছু উল্লেখযোগ্য আইটেম গান নিয়েও ব্যস্ত সময় পার করছেন।