logo
Advertisement

জুটি বাঁধছেন কিয়ারা আদভানি ও সাইফ আলি খান

এশিয়া পোস্ট বিনোদন
জুটি বাঁধছেন কিয়ারা আদভানি ও সাইফ আলি খান
কিয়ারা আদভানি ও সাইফ আলি খান

বলিউডে এবার নতুন জুটি পেতে যাচ্ছেন সিনেপ্রেমীরা। শোনা যাচ্ছে, থ্রিলার ঘরানার সিনেমায় জুটি বাঁধতে চলেছেন সাইফ আলি খান ও কিয়ারা আদভানি। এটি নির্মাণ করবেন কণিকা ঢিলো।

Advertisement

জানা গেছে, সিনেমার প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘এক্সেল এন্টারটেনমেন্ট’। বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে। চলতি বছরের শেষের দিকে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে।

সাইফ-কিয়ারাকে মাথায় রেখেই চিত্রনাট্য তৈরি করছেন কণিকা ও তার টিম। ফলে পর্দায় এই জুটির রসায়ন কেমন হবে, তা নিয়ে এরই মধ্যে কৌতূহল তৈরি হয়েছে দর্শকমহলে।

সিনেমার নাম এখনও ঠিক হয়নি। এমনকি সিনেমার গল্পও গোপন রাখা হচ্ছে। চিত্রনাট্যের কাজ শেষ হলেই ছবির বিস্তারিত জানা যাবে— এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।