প্রকাশ্যে ‘দুর্বল হৃদয়ের মানুষদের সতর্ক’ করা সেই সিরিজ

ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করেছিলেন ১৭ বছর আগে। আলোড়ন তোলা সেই ঘটনা থেকে প্রেরণা নিয়ে নির্মিত হয়েছিল ‘চক্র’। এবার আসছে ‘চক্র-২’। ২৬ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত এই সিরিজ।
ভিকি জাহেদ নির্মিত ৮ পর্বের এই সাইকোলজিক্যাল থ্রিলার ওয়েব সিরিজটি মুক্তি পেল স্বাধীনতা দিবসের ঠিক দুপুর ১২টায়! দেশের অন্যতম ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের দর্শকরা এই প্রিমিয়াম কন্টেন্টটি দেখতে পারছেন!
‘চক্র’ নিয়ে দর্শকের মাঝে শুরু থেকেই ছিল আলাদা উত্তেজনা। ‘চক্র ২’-এর ঘোষণা দিতেই সে উত্তেজনা পৌঁছে চরমে। পোস্টার থেকে শুরু করে সব প্রমো কন্টেন্ট-এ দর্শকের ব্যাপক অন্তর্ভুক্তি প্রমাণ করে ‘চক্র ২’ নিয়ে তারা কতটা আগ্রহী!
২ মিনিট ১২ সেকেন্ডের ট্রেলারজুড়ে দেখা যায় অন্ধকার, খুন, রহস্য আর শয়তানি আচার, যা সিরিজটিকে আরও ভয়ংকর করে তুলেছে। শুটিংয়ের সময় ভয়াবহ কিছু দৃশ্যে ইউনিটের সদস্যদের কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছিলেন বলেও জানিয়েছেন তৌসিফ।
এই সিরিজে তৌসিফ মাহবুবের পাশাপাশি অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। নির্মাতাদের ভাষ্য, এবার দর্শকদের জন্য অপেক্ষা করছে আরও ডার্ক, আরও হিংস্র এবং মনস্তাত্ত্বিকভাবে চ্যালেঞ্জিং এক অভিজ্ঞতা।