logo

‘ক্যামেরা তো মুখে ঢুকিয়ে দিচ্ছ’, মেজাজ হারালেন রণবীর

‘ক্যামেরা তো মুখে ঢুকিয়ে দিচ্ছ’, মেজাজ হারালেন রণবীর

সোশ্যাল মিডিয়ায় খুব একটা দেখা যায় না, একরকম নেই বললেই চলে। যে কোনো অনুষ্ঠানেও ক্যামেরা এড়িয়ে চলতে চেষ্টা করেন বলিউড অভিনেতা রণবীর কাপুর।

কোনো অনুষ্ঠানে বা পথে কেউ সামনে চলে এলে তাকে এড়িয়ে যেতেও খুব একটা দেখা যায় না। তবে এবার অ্যামিনেল তারকাকে দেখা গেল ভিন্ন রূপে। সম্প্রতি একটি অনুষ্ঠানে এক ক্যামেরাম্যানের ওপর রেগে যান রণবীর কাপুর। শুধু তাই নয়, তাকে মেজাজ হারাতেও দেখা যায়।

ভারতীয় সংবাদমাধ্যম এইসময় সূত্রে জানা যায়, রোববার ‘ইন্ডিয়ান সুপার গেমিং লিগে’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রণবীর। এ সময় নায়কের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন পাপ্পারাজিরা। এ সময় একটি ক্যামেরা তার মুখের খুব কাছে এসে পড়ে। আঘাত থেকে বাঁচতে তিনি হালকা হাতে সরিয়ে দেন। এ সময় বলে ওঠেন, ‘তুমি তো আমার মুখের ভেতরে ক্যামেরা ঢুকিয়ে দিচ্ছ, পাগল নাকি তুমি…।’ স্পষ্ট বিরক্তি ছিল তার চোখেমুখে। 

তবে নিজেকে তাৎক্ষণিক সামলে নেন রণবীর। মেজাজ সামলে হাসিমুখে সামনের দিকে এগোতে শুরু করেন। এ সময় তার চোখেমুখে বিরক্তির ছাপ থাকলেও তিনি তেমন একটা রা করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয় ভিডিওটি।
ভিডিওটি দেখে নেটদুনিয়ায় আলোচনা সৃষ্টি হয়। রণবীরকে ঘিরে এমন আচরণ মানতে পারছেন না তার অনুরাগীরা। কেউ জিজ্ঞেস করেছেন, ‘এমনভাবে কে ক্যামেরা মুখের ভেতর ঢুকিয়ে দেয়। ঠিক করেছেন রণবীর যা করেছেন।’ 
প্রসঙ্গত, রণবীর কাপুর তার বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ পার্ট ১’ নিয়ে ব্যস্ত। সিনেমাটি পরিচালনার দায়িত্বে আছেন নীতেশ তিওয়ারি। দীপাবলিতে সিনেমাটি মুক্তি পাবে বলেন ধারণা করছেন সংশ্লিষ্টরা।