মধুবালার বায়োপিক, নাম ভূমিকায় কে?

সিনেদুনিয়ায় বহু দিনের গুঞ্জন, বায়োপিক নির্মিত হবে কালজয়ী অভিনেত্রী মধুবালার। অবশেষে সেই গুঞ্জন এবার সত্যি হতে যাচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বরেই নাকি শুরু হবে সিনেমাটির শুটিং। বায়োপিকটি নির্মাণ করবেন জসমিত কে রিন।
মধুবালার বায়োপিক ঘোষণার পর বিভিন্ন সময়ে খবরের শিরোনামে উঠে আসে একাধিক অভিনেত্রীর নাম। তবে সিনেমাটির কাজ আর শুরু হচ্ছিল না। সিনেমার প্রযোজনায় রয়েছেন সঞ্জয়লীলা বানসালি।
জানা গেছে, মধুবালার চরিত্রে অভিনয় করবেন সারা অর্জুন। বর্তমানে চরিত্রটির প্রস্তুতিতে সময় দিচ্ছেন অভিনেত্রী। মধুবালার জীবন, আচরণ, লাইফস্টাইল, অভিনয়—সব নিয়ে নিবিড়ভাবে গবেষণা করছেন সারা।
এই মুহূর্তে নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সঞ্জয়লীলা। সিনেমাটির একটি গানের শুটিং বাকি। ভারতের গোরেগাওয়ের রয়্যাল পামস প্রাসাদে শুট হবে গানটির।
গানের শুটিং শেষে একই লোকেশনে মধুবালার বায়োপিকের সেট নির্মাণ করবেন বানসালির প্রডাকশন টিম। অবশ্য সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। এতে মধুবালার জীবনের নানা দিক তুলে ধরবেন নির্মাতা।


