logo
Advertisement

জেলে শিল্পাকে নিয়ে যে খবরে ভেঙে পড়েছিলেন স্বামী

এশিয়া পোস্ট বিনোদন
জেলে শিল্পাকে নিয়ে যে খবরে ভেঙে পড়েছিলেন স্বামী
শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা

পর্নোগ্রাফি মামলায় ২০২১ সালে জেলে যেতে হয়েছিল বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে। দীর্ঘ সময় জেলেই কাটাতে হয় হয় তাকে। জেলবন্দি অবস্থায় হঠাৎ জানতে পারেন, বিবাহবিচ্ছেদ চাচ্ছেন শিল্পা। তার সঙ্গে সব সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। এমন পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। খবর: আনন্দবাজার

Advertisement

শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা
শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাজ। তিনি বলেন, জেলের মধ্যে তখন কোনোমতে নিজেকে সামলাচ্ছিলেন তিনি। এমন খবরটি শোনার পর সেই রাতে আর ঘুমাতে পারেননি। কারণ তার কাছে স্ত্রী ও পরিবার খুবই গুরুত্বপূর্ণ।

শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা
শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা

অভিনেত্রীর স্বামী আরও বলেন, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে, নিজের জীবনও শেষ করে দিতে চেয়েছিলেন তিনি। তবে সেটার আর প্রয়োজন হয়নি। পরের দিনই শিল্পার সঙ্গে যোগাযোগ করে রাজ জানতে পারেন, বিবাহবিচ্ছেদের খবরটি সম্পূর্ণ মিথ্যা। কঠিন সেই পরিস্থিতিতে শিল্পা তাকে মানসিকভাবে সবকিছু সামলে উঠতে সাহায্য করেছিলেন বলেও জানান রাজ।

২০২১ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান রাজ। জেলের সেই কঠিন সময়ের কথা আজও মনের গভীরে রয়ে গেছে। এমনকি জেল থেকে বেরিয়ে দীর্ঘ সময় মাস্ক পরিধান করেই বাড়ির বাইরে যেতেন তিনি। সেই কঠিন পরিস্থিতি সামলে বর্তমানে দুই সন্তান ও স্ত্রী শিল্পাকে নিয়ে সুখেই দিন পার করছেন রাজ।