গানের জগতে পা রাখলেন হৃতিকপুত্র, ছেলের প্রতিভায় মুগ্ধ অভিনেতা

বলিউডে বেশিরভাগ তারকা সন্তানেরা বাবা-মায়ের দেখানো পথেই হাঁটেন। এবার সেই তালিকায় যুক্ত হলো হৃতিক রোশনের। তারকা বাবার মেতো শোবিজেই নাম লেখালেন তার পুত্র রেহান রোশন। তবে অভিনয়ে নয়, গানের জগতে।
‘দিস হ্যাভেনলি প্লেস’ শিরোনামের গান গেয়ে গায়ক হিসেবে ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেছেন রেহান। পাশাপাশি গানটিতে গিটারও বাজিয়েছেন হৃতিকপুত্র। পরিবার থেকেও দারুণ উৎসাহ পেয়েছেন তিনি। প্রথম গান প্রকাশের পরেই তাদের প্রশংসায় ভাসছেন রেহান।
শুধু তাই নয়, ছেলের প্রতিভাকে সামাজিক মাধ্যমেও তুলে ধরেছেন হৃতিক। গানটির এক ঝলক শেয়ার করে রীতিমতো ছেলের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন অভিনেতা। ক্যাপশনে তিনি লিখেছেন, রেহানের মধ্যে জন্মগতভাবেই অন্তর্দৃষ্টি রয়েছে, যার ওপর গভীর বিশ্বাসের পাশাপাশি ছেলের সেই নিজস্ব বোধের ওপর আস্থা রয়েছে।
‘দিস হ্যাভেনলি প্লেস’ গানটি গাওয়ার পাশাপাশি গীতিকার ও গিটারিস্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন রেহান। বেশ সাদামাটা আয়োজনেই সাজানো হয়েছে গানের মিউজিক ভিডিওটি। সেই সঙ্গে ইংরেজি ভাষায় গান গাইতে গাইতে গিটারও বাজিয়েছেন রেহান।
সূত্র: এই সময়


