Advertisement

হাসপাতালে শ্বেতা তিওয়ারি

এশিয়া পোস্ট বিনোদন
হাসপাতালে শ্বেতা তিওয়ারি
শ্বেতা তিওয়ারি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ‘কাসৌটি জিন্দেগি কি’ খ্যাত ভারতীয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। অভিনেত্রীর এমন অসুস্থতায় চিন্তিত তার পরিবার ও ভক্তরা।

Advertisement

জানা গেছে, বৃহস্পতিবার থেকে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে করণ জোহরের নতুন রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটর্স’র দ্বিতীয় সিজন। সেখানে মোট ২১ জন প্রতিযোগীর চূড়ান্ত তালিকায় শ্বেতা তিওয়ারির নামও রয়েছে।

এদিকে, শো শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে হাসপাতালে ভর্তি হওয়ায় অভিনেত্রীর অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফলে শ্বেতা তিওয়ারির অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করছেন ভক্ত-অনুরাগীরা। সামাজিকমাধ্যমে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন তারা।