পায়ের ক্ষত নিয়ে ভুগছেন গৌতম সাহা
এশিয়া পোস্ট বিনোদন

দেশীয় শোবিজের জনপ্রিয় কোরিওগ্রাফার গৌতম সাহা অসুস্থতায় ভুগছেন। তার বাম পায়ে ফোঁড়া থেকে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। প্রায় এক মাসের বেশি সময় ধরে চলছে চিকিৎসা। প্রতিনিয়ত চিকিৎসকের পরামর্শে চলছে ড্রেসিং। নিয়মিত অ্যান্টিবায়োটিক সেবন করছেন।
বর্তমানে এস এম জি কিবরিয়া ফাউন্ডেশনে চিকিৎসা নিচ্ছেন গৌতম। শারীরিক অসুস্থতার এই সময়ে শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।
গৌতম সাহা বলেন, এক মাসের বেশি সময় ধরে কাজ বন্ধ রেখেছি। নিয়মিত চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। চিকিৎসকরা ডা. মুহম্মদ শাখাওয়াত হোসেনের তত্ত্বাবধানে রয়েছি। আমাকে সুস্থ করার জন্য তিনিও আপ্রাণ চেষ্টা করছে। আমি সবার কাছে দোয়া চাই। যেন দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে পারি।




