logo
Advertisement

কার সঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরলেন শার্লিন ফারজানা

এশিয়া পোস্ট বিনোদন
কার সঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরলেন শার্লিন ফারজানা
ছবি: শার্লিন ফারজানা

টিভি নাটকে একসময় ব্যস্ত সময় পার করলেও ব্যক্তিগত কারণে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন অভিনেত্রী শার্লিন ফারজানা। অবশেষে দীর্ঘ সাত বছর পর নাটকে ফিরলেন তিনি। মাসরিকুল আলমের ‘নীলপরী’তে অভিনয় করছেন শার্লিন।

Advertisement

জানা গেছে, নাটকে জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, আগে যাদের সঙ্গে কাজ করেছি, তাদের সঙ্গেই পর্দায় ফিরতে চেয়েছিলাম। নির্মাতার যখন জানালেন, নাটকে সহ-অভিনেতা অপূর্ব এবং আমার চরিত্রের সঙ্গে যায় এমন গল্প— তখন সব মিলিয়ে রাজি হয়ে যাই।

ছবি: শার্লিন ফারজানা ও জিয়াউল ফারুক অপূর্ব
ছবি: শার্লিন ফারজানা ও জিয়াউল ফারুক অপূর্ব

এই নাটকটার গল্প এক দম্পতিকে নিয়ে, যারা প্রেম করে বিয়ে করে, তাদের সংসারে মনোমালিন্য হয় আবার সেটা ঠিকও হয়ে যায়। এ দিকটাও আমার ভালো লেগেছে। আর সর্বশেষ যে কারণ সেটা হলো সময় ও বাজেট। আগে যখন নাটক করতাম তখন বাজেট ছিল কম। আমরা শুটিংও করতাম তড়িঘড়ি করে।

সর্বশেষ ২০১৯ সালে নাটকে অভিনয় করেছিলেন অপূর্ব-শার্লিন। এর আগেও একাধিক নাটকে জুটি বেঁধে কাজ করেছেন তারা। এর মধ্যে উল্লেখযোগ্য, ‘ভালোবাসার ফানুস’, ‘অপেক্ষার শেষ দিন’, ‘দ্য মাইজার’, ‘সরি টু’ ইত্যাদি।