logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

অভিনেতা সোহেল খানের মৃত্যু, সকালে কী ঘটেছিল জানালেন নির্মাতা ইকবাল

অভিনেতা সোহেল খানের মৃত্যু, সকালে কী ঘটেছিল জানালেন নির্মাতা ইকবাল
অভিনেতা সোহেল খান। ছবি: সামাজিক যোগাযোগমাধ্যম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ার মমইনে শুটিং চলাকালে হৃদরোগে মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল। অভিনেতার মৃত্যুর আগের সময়ের ঘটনাও জানিয়েছেন তিনি।

সোহেল খান বগুড়ায় নসীব সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়েছিলেন। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে নাশতা করেন তিনি। এরপর নিজের হোটেলকক্ষে বিশ্রাম নিতে যান। পরে শুটিংয়ের প্রস্তুতি হিসেবে মেকআপও নেন।

Advertisement

নির্মাতা এমডি ইকবাল এশিয়া পোস্টকে জানান, শুটিংয়ের জন্য সোহেল খানকে ডাকতে গিয়ে ইউনিটের এক সদস্য তাকে হোটেলের কক্ষে বিছানায় পড়ে থাকতে দেখেন। এরপর তৎক্ষণাৎ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমডি ইকবাল বলেন, একজন সুস্থ মানুষ এভাবে সবার চোখের সামনে চলে যাবেন, বিষয়টি মেনে নেওয়া কঠিন। সোহেল খানের মৃত্যুতে পুরো নসীব সিনেমার শুটিং ইউনিট শোকাহত।

অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আকস্মিক এই মৃত্যুতে স্তব্ধ গোটা বিনোদন জগৎ।