logo

‘আঙ্গারন’ গেয়ে বিজয়কে চমকে দিলেন রাশমিকা

‘আঙ্গারন’ গেয়ে বিজয়কে চমকে দিলেন রাশমিকা

বিজয়-রাশমিকার বিয়ে উৎসব চলছে উদয়পুরের বিলাসবহুল আইটিসি মেমেন্টোসে। এরই মধ্যে জমকালো এই অনুষ্ঠানের বেশ কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বুধবার এই তারকা জুটির চার হাত এক হওয়ার আগে আয়োজন করা হয় গায়েহলুদ। সেখানে হবু বর বিজয় দেবরাকোন্ডাকে ‘আঙ্গারন’ গানটি গেয়ে রীতিমতো চমকে দিলেন ন্যাশনাল ক্র্যাশ কনে রাশমিকা।

এই তারকা জুটিকে সবাই ‘বিরোশ’ নামেই ডাকছেন। চার দিনের অনুষ্ঠানটি বিরোশ জুটির সম্পূর্ণ ব্যক্তিগত অনুষ্ঠান বলে জানা গেছে পিঙ্কভিলা সূত্রে। শুধু অতিথি তালিকায় থাকা ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা এই অনুষ্ঠান উপভোগ করছেন। আজ (২৬ ফেব্রুয়ারি) এই তারকা জুটি বসতে যাচ্ছেন বিয়ের পিঁড়িতে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সংগীত অনুষ্ঠান, ক্রিকেট-ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।

গতকাল হয় জমকালে গায়েহলুদ। যেখানে বেশ কিছু সংগীত পরিবেশনা করা হয়, সবচেয়ে বেশি নজর কেড়েছিল ‘পুষ্পা: দ্য রুলে’র সেই রোমান্টিক গান ‘আঙ্গারন’। যেটি রাশমিকা তার হবু স্বামীর প্রতি উদ্দেশ্য করে গেয়েছেন। এতে বিজয় দেবেরকোন্ডা চমকে যান। নিউজ১৮-এর এক প্রতিবেদন অনুসারে, উদযাপনের সময় রাশমিকা ‘আঙ্গারন’ গানটির সঙ্গে নাচ করেছিলেন বলে জানা গেছে।

২০২৪ সালে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্প ২: দ্য রুল’ মুক্তি পায়। সেখানে রাশমিকা মান্দান্না প্রধান নারী চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন। সেই সিনেমার ভাইরাল হয়ে ওঠে স্বামীর প্রতি গভীর ভালোবাসার গান ‘আঙ্গারন’। এতে বিজয়ের প্রতি তারকা অভিনেত্রীর গভীর ভালোবাসা ফুটে ওঠে। 

আজ বিয়ে অনুষ্ঠানের পর নবদম্পতি ৪ মার্চ হায়দরাবাদের তাজ কৃষ্ণে একটি জমকালো অভ্যর্থনার আয়োজন করবেন। তারকাখচিত ওই অনুষ্ঠানে বলিউড এবং টলিউড উভয় ইন্ডাস্ট্রির বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।