হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেতা রাজেশ শর্মা

প্রায় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ভারতের জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আপাতত আগামী এক সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকবেন তিনি।
সম্প্রতি গুঞ্জন রটেছিল যে, কোনো বিষাক্ত মাকড়সার কামড় থেকে অভিনেতার শরীরে গুরুতর সংক্রমণ ছড়িয়েছে। তবে এই খবরকে সম্পূর্ণ ‘ভুল তথ্য’ বলে উড়িয়ে দিয়েছেন তার মুখপাত্র। তিনি জানান হায়দরাবাদে শুটিং চলাকালীন কোনো দুর্ঘটনা ঘটেনি। গত বৃহস্পতিবার তারা কলকাতায় ফেরেন। রোববার আচমকাই রাজেশের পায়ে সংক্রমণ দেখা দেয়।
অভিনেতার ‘হাই সুগার’ থাকার কারণেই মূলত এই সংক্রমণ দ্রুত ছড়ায়। পা চুলকাতে গিয়েই ত্বকে এই সমস্যার সূত্রপাত হয়।
আপাতত সাত দিন বাড়িতে কড়া বিশ্রামে থাকবেন অভিনেতা। তবে সুস্থ হয়ে আগামী ২ আগস্ট লন্ডনে পাড়ি দেবেন। সেখানে বেশ কিছুদিন ‘রাগিনী এমএমএস ২’-এর শুটিং করবেন রাজেশ শর্মা।
.png)





