পরিণীতি-রাঘব সন্তানের নাম রাখলেন ‘নীর’

পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা তাদের ছেলের নাম রেখেছেন নীর। সন্তান হওয়ার চার মাস পর ছেলের নাম প্রকাশ করলেন এই তারকা জুটি।
২০২৩ সালে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং ভারতীয় রাজনীতিবিদ ও আম আদমি পার্টির সদস্য রাঘব চাড্ডা। বিয়ের দুই বছরের মাথায় তাদের সংসার দুই থেকে বেড়ে তিনের হয়। সেই সময় পরিণীতি ও রাঘব যৌথভাবে জানিয়েছিলেন, তাদের প্রথম সন্তান আসার কথা।
বিয়ের দুই বছর পর ২০২৫ সালের ১৯ অক্টোবর ঘর আলোকিত করে ভূমিষ্ট হয়তাদের সন্তান। নীর অর্থাৎ জল বা স্বচ্ছ পানীয়। বাংলায় নীড় শব্দের অর্থ বাসা।
পরিণীতি চোপড়া তার ছেলের ঘর নিজের মতো করে সাজিয়ে তোলেন। এক পোস্টে ছবি দিয়ে তিনি ক্যাপশনে লেখেন, 'আমাদের নীরের জন্য ছোট্ট বাসা। প্রথমবার বাবা-মা হিসেবে আমরা চেয়েছিলাম আমাদের সন্তানের ঘর যেন শান্ত, মেডিটেটিভ হয়।’


ছবিগুলোয় দেখা যায়, পুরো ঘর সাদা ও বেইজ রঙের ওপর ভিত্তি করে সাজানো। বালিশ রয়েছে জলের রং নীলের সঙ্গে রং মিলিয়ে, তাতে লেখা নীর। নানা ধরনের খেলনা ও শো পিস দিয়ে সাজানো ঘর।’
বলিউড ও হলিউড অভিনেত্রী প্রীয়াঙ্কা চোপড়ার বোন পরিণীতিকে শেষ দেখা গিয়েছিল ‘অমর সিং চমকিলা’ সিনেমায় দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে। বিয়ের পর থেকে দিল্লিতে স্বামীর সঙ্গে সেুখেই কাটছে তার সংসার।