প্রথম সিনেমায় কত টাকা পারিশ্রমিক ছিল শাহরুখের

শাহরুখ খান মানেই হিট সিনেমা। নানা চড়াই-উতড়াই পেরিয়ে বলিউডে শক্ত অবস্থান গড়েছেন তিনি। বক্স অফিসে একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন অভিনেতা। শুধু অভিনয়েই রাজত্ব নয়, অর্থনৈতিকভাবেও শতকোটি টাকার মালিক বলিউডের এই বাদশা।
এদিকে প্রথম সিনেমায় কত টাকা পারিশ্রমিক নিয়েছিলেন শাহরুখ, তা নিয়ে চর্চার শেষ নেই ভক্ত-অনুরাগীদের। ১৯৯২ সালের ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে অভিষেক অভিনেতার। মুক্তির পর ব্যাপক সাফল্য পায় রাজ কানওয়ার পরিচালিত এই সিনেমা।

ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে জানা যায়, ‘দিওয়ানা’র জন্য মাত্র ১১ হাজার রুপি পারিশ্রমিক নিয়েছিলেন শাহরুখ। তবে অবাক হওয়ার বিষয় হলো, মুক্তির পর প্রেক্ষাগৃহে গিয়ে নিজের প্রথম দেখেননি তিনি।
এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে শাহরুখ জানিয়েছিলেন, কোনো কিছুর শুরু বা শেষ দেখাটা আমি পছন্দ করি না। আমি কাজের প্রক্রিয়ার সময়টাকে বেশি উপভোগ করি। তাই ‘দিওয়ানা’ ছবিটা আজ পর্যন্ত দেখিনি আমি।
প্রথম সিনেমায় ১১ হাজার রুপি পারিশ্রমিক পাওয়া সেই হিরোই বর্তমানে হাজার কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুলেছেন। নিজের কঠোর পরিশ্রম আর অভিনয় দক্ষতায় ইন্ডাস্ট্রিতে রাজ করছেন। পেয়েছেন বলিউড ‘বাদশাহ’র তকমাও।
সূত্র: টিভি নাইন বাংলা


