Advertisement

জাঁকজমকপূর্ণ আয়োজনে কে স্কিন বিডি-এর গ্র্যান্ড উদ্বোধন সম্পন্ন

এশিয়া পোস্ট বিনোদন
জাঁকজমকপূর্ণ আয়োজনে কে স্কিন বিডি-এর গ্র্যান্ড উদ্বোধন সম্পন্ন
জাঁকজমকপূর্ণ আয়োজনে কে স্কিন বিডি-এর গ্র্যান্ড উদ্বোধন সম্পন্ন।

বাংলাদেশে অরিজিনাল কোরিয়ান স্কিনকেয়ার পণ্য ও আধুনিক বিউটি সল্যুশন নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কে স্কিন বিডি। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘বি-বিউটি টেক এক্সপো ২০২৬’-এর প্রথম দিনে জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রতিষ্ঠানটির গ্র্যান্ড উদ্বোধন সম্পন্ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শারমীন সুলতানা ফারজানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি।

আন্তর্জাতিক অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোরিয়ান বিউটি বিশেষজ্ঞ মিস ইউ জিন হোয়াং এবং দক্ষিণ কোরিয়ার স্কিনকেয়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মি. হুনহি লি।

এ ছাড়াও অনুষ্ঠানে দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকা, বিউটি ইন্ডাস্ট্রির প্রতিনিধি, করপোরেট ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী, ডিজিটাল কনটেন্ট নির্মাতা, ব্যবসায়ী এবং অসংখ্য দর্শনার্থী উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী আয়োজনে দর্শনার্থীদের জন্য অরিজিনাল কোরিয়ান স্কিনকেয়ার ও বিউটি পণ্যের প্রদর্শনী, নতুন পণ্যের উদ্বোধন, বিশেষ মূল্যছাড়, কোরিয়ান বিশেষজ্ঞদের পরামর্শ, পণ্য ব্যবহারের লাইভ ডেমোনস্ট্রেশন, সেলিব্রিটি মিট অ্যান্ড গ্রিট, ফটো সেশন এবং নেটওয়ার্কিংয়ের ব্যবস্থা ছিল। প্রদর্শনীতে দর্শনার্থীদের ব্যাপক সাড়া এবং আগ্রহ দেখা যায়।

কে স্কিন বিডির প্রতিষ্ঠাতা কামরুল ইসলাম বিশ্বাস বলেন, বাংলাদেশের গ্রাহকদের কাছে শতভাগ অরিজিনাল কোরিয়ান স্কিনকেয়ার পণ্য পৌঁছে দেওয়া এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। উদ্বোধনী আয়োজনে উপস্থিত সকল অতিথি, শুভানুধ্যায়ী ও দর্শনার্থীদের আন্তরিক ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।

কে স্কিন বিডি খুচরা ও পাইকারি উভয় পর্যায়ে মানসম্মত, বিশ্বস্ত এবং আধুনিক স্কিনকেয়ার সমাধান নিয়ে বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।