logo

ওরা আমাকে তুলে নিয়ে যায়: এডলফ খান

ওরা আমাকে তুলে নিয়ে যায়: এডলফ খান

‘ওরা আমাকে তুলে নিয়ে যায়। এরপর মব করে এক লাখ দশ হাজার টাকা চাঁদা দাবি করে। সেখান থেকে ৫০ হাজার টাকা দিয়ে উদ্ধার হই। এটি পরিকল্পিত চক্রান্ত। ৩০ হাজার টাকা দিয়ে গ্রুমিংয়ে ভর্তি হয়ে এভাবে বেশি অর্থ হাতিয়ে নেওয়াই ছিল তাদের মূল লক্ষ্য। তারা কেউ ছাত্র না, সবাই চাঁদাবাজ।’ ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে এশিয়া পোস্টকে এভাবেই বলছিলেন এডলফ খান। 

শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, কয়েকজন তরুণ এডলফ খানকে ঘিরে রেখেছে, কেউ আবার তার কাছে পাওনা টাকা ফেরত চাইছে।

এ ব্যাপারে এডলফ খান বলেন, ‘এই চাঁদাবাজির ঘটনায় আমি মামলা করছি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি ন্যায়বিচার পাব বলে আশা রাখি।’