logo
Advertisement

২৬ সেপ্টেম্বর কাভিশের কনসার্ট

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
২৬ সেপ্টেম্বর কাভিশের কনসার্ট
ওয়েভ ফেস্ট- এনজয় দ্য ফুল মুন শিরোনামের এই কনসার্ট টি আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ছবি: আয়োজকদের সৌজন্যে

পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড কাভিশ। গতবছরের ডিসেম্বর মাসে তারা ঢাকায় এসেও নিরাপত্তাজনিত কারণে কনসার্ট করতে পারেননি। এবার বহুল প্রতীক্ষিত সেই আয়োজনটি সম্পন্ন হতে যাচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। যেখানে জানানো হয়েছে ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’ শিরোনামের এই কনসার্ট আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

আয়োজক প্রাইমওয়েভ কমিউনিকেশনস-এর পক্ষ থেকে জনানো হয় ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’ শিরোনামের এই কনসার্টের নতুন তারিখ। এ সময় অনলাইনে সবার জন্য টিকিটও ওপেন করার বিষয়টি নিশ্চিত করা হয়।

অনলাইন টিকিট প্ল্যাটফর্ম টিকটিকি ডটকমে দুই ধরনের টিকিট ছাড়া হয়েছে। যেখানে জেনারেল টিকিট ২৯৯৯ টাকা এবং ভিআইপি ৫৪৯৯ টাকা মূল্যে বিক্রি হচ্ছে। তবে কনসার্টের ভেন্যু এখনো নিশ্চিত করা হয়নি।

কাভিশ ছাড়াও এই কনসার্টে বাংলাদেশের দুটি ব্যান্ড শিরোনামহীন ও মেঘদল পারফর্ম করবে।