ভয় পেয়েছেন চঞ্চল, হৃদস্পন্দন বন্ধ হয়ে যাচ্ছিল অন্য তারকাদের

এশিয়া পোস্ট বিনোদন
ভয় পেয়েছেন চঞ্চল, হৃদস্পন্দন বন্ধ হয়ে যাচ্ছিল অন্য তারকাদের
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত দেশের তারকারা।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচের লড়াই গড়িয়েছিল শেষ বাঁশি পর্যন্ত। আটলান্টার নাটকীয় এই ম্যাচে এগিয়ে থেকেও মেসি বাহিনীর কাছে ৩-২ গোলে হেরে যায় এগিয়ে থাকা মিশর। সেলেসাওদের জয় নিশ্চিতের পর

রোমাঞ্চকর ম্যাচটি শেষে সাধারণ দর্শকদের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি।

অভিনেতা চঞ্চল চৌধুরী।
অভিনেতা চঞ্চল চৌধুরী।

মিশরের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে একপর্যায়ে বেশ চাপে পড়েছিল মেসি বাহিনী। পরপর দুই গোল হজম করার পর ভক্তদের মনে জেগেছিল শঙ্কা। আর্জেন্টিনার ভক্ত ও জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ম্যাচ শেষে ফেসবুকে স্বস্তির নিঃশ্বাস ফেলে লেখেন, ‘খুউব ভয় পাইছিরে…..!!!! তবে…মিশর দূর্দান্ত খেলেছে!!!!’

অভিনেত্রী কেয়া পায়েল।
অভিনেত্রী কেয়া পায়েল।

একই রকম হৃদকম্পন শুরু হয়েছিল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের। মিশরের আক্রমণের মুখে আর্জেন্টিনার রক্ষণভাগের যখন নাজুক অবস্থা, তখন একটি ভিডিও শেয়ার করে কেয়া ক্যাপশনে লেখেন, ‘আমার হার্টবিট ফাস্ট হয়ে গেসে।’

অভিনেতা নিলয় আলমগীর।
অভিনেতা নিলয় আলমগীর।

সব শঙ্কা উড়িয়ে দিয়ে যখন আর্জেন্টিনা মাঠে ঘুরে দাঁড়ায়, তখন ফেসবুকে উল্লাসে মাতেন তারকারা। অভিনেতা নিলয় আলমগীর লিওনেল মেসির একটি ছবি শেয়ার করে ট্রোলের জবাব দিয়ে লেখেন, ‘লিজেন্ডরা কামব্যাক করে মাঠে। আর বাকিরা কামব্যাক করে শুধু ফেসবুক স্ট্যাটাসে!’

অন্যদিকে, ম্যাচের একপর্যায়ে হতাশ হয়ে পড়া অভিনেতা খায়রুল বাসার তো প্রায় পরাজয় মেনেই নিয়েছিলেন। তিনি আর্জেন্টিনাকে পরবর্তী বিশ্বকাপের জন্য শুভকামনাও জানিয়ে ফেলেছিলেন। তবে শেষ পর্যন্ত প্রিয় দলের জয়ে তিনিও স্বস্তি পান।

আর্জেন্টিনার আরেক কট্টর সমর্থক অভিনেতা তৌসিফ মাহবুব দলের জয় নিশ্চিত হওয়ার পর বেশ কয়েকটি স্ট্যাটাস দেন। শেষমেশ আলবিসেলেস্তেদের জাদুকরী পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তিনি লেখেন, ‘এটাই মেসি, এটাই আর্জেন্টিনা।’ একই সুরে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সংগীতশিল্পী বেলাল খান লেখেন, ‘কোন কিছুই লিখতে পারছিনা .. জাস্ট স্পিচলেস। ব্রিলিয়ান্ট।’

চিত্রনায়িকা পরীমণি এই ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘হসপিটালে পা ভাঙ্গা রোগীদের ফুটবল খেলা দেখা নিষেধ। আমি কিছু জানিনা।’
চিত্রনায়িকা পরীমণি এই ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘হসপিটালে পা ভাঙ্গা রোগীদের ফুটবল খেলা দেখা নিষেধ। আমি কিছু জানিনা।’

চিত্রনায়িকা পরী মণি অসুস্থতার কারণে হাসপাতালের বিছানায় থেকেও দলটির ‘সুপার সিক্সটিন’-এর এই গুরুত্বপূর্ণ ম্যাচটি মিস করেননি। মেসিদের জয় নিশ্চিত হওয়ার পর হাসপাতালের বিছানায় বসা কয়েকটি ছবি শেয়ার করে এই নায়িকা রসিকতা করে লেখেন, ‘মেসি গোল দেয়ার পর হসপিটালে আর রাখে নাই আমাকে।’ এছাড়া চিত্রনায়ক জায়েদ খান, সংগীতশিল্পী তরুন মুন্সী, অভিনেত্রী তানজিকা আমিনরাও দলটিকে অভিনন্দন জানান।

অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি আর্জেন্টিনা ভক্তদের সামাজিকমাধ্যমে ‘ফিফান্টিনা’ লিখে খোঁচা দেন।
অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি আর্জেন্টিনা ভক্তদের সামাজিকমাধ্যমে ‘ফিফান্টিনা’ লিখে খোঁচা দেন।

যেখানে আর্জেন্টিনার সমর্থকেরা জয়ের আনন্দে ভাসছেন, সেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থকেরা খোঁচা দিতে ছাড়েননি। জনপ্রিয় অভিনেত্রী ও ব্রাজিল ভক্ত জান্নাতুল সুমাইয়া হিমি আর্জেন্টিনার এই জয়কে রেফারি বা ফিফার আনুকূল্য দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনাকে ‘ফিফান্টিনা’ লিখে খোঁচা দেন।

মিশরের বিরুদ্ধে আর্জেন্টিনার দুর্দান্ত এই জয় দলটিকে কোয়াটার ফাইনালে নিয়ে গেছে। সেখানে তাদের প্রতিপক্ষ ইউরোপের দল সুইজারল্যান্ড। ম্যাচটি আগামী ১২ জুলাই সকাল ৭টায় (বাংলাদেশ সময়) অনুষ্ঠিত হবে।