Advertisement

চোখে হাসি ও ঠোঁটে চকলেটের দাগ, থাইল্যান্ডে আয়মানের আনন্দের সময়

এশিয়া পোস্ট বিনোদন
চোখে হাসি ও ঠোঁটে চকলেটের দাগ, থাইল্যান্ডে আয়মানের আনন্দের সময়

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান অভিনয়ের পাশাপাশি প্রাণবন্ত ব্যক্তিত্ব ও স্নিগ্ধ উপস্থিতির কারণেও দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। কাজের ব্যস্ততার মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এই অভিনেত্রী নিয়মিতই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন নিজের নানা মুহূর্ত।

Advertisement

সম্প্রতি সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন সাদিয়া। ছবিগুলোতে তার মুখে দেখা গেছে স্বভাবসুলভ মিষ্টি হাসি। পোস্টের ক্যাপশনে নিজের আনন্দের অনুভূতি প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, ‘আমি এতটাই খুশি ছিলাম যে আমার চোখ দুটোও যেন হাসছিল, যার জন্য সেগুলো প্রায় দেখাই যাচ্ছিল না।’

ছবিগুলোর পেছনের মজার অভিজ্ঞতাও জানিয়েছেন সাদিয়া। ছবি তোলার আগে চকলেট খেয়েছিলেন তিনি। ফলে ঠোঁটের চারপাশে চকলেটের দাগও রয়ে গিয়েছিল। বিষয়টি উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন, ‘আমি চকলেট খেয়েছিলাম, যা এখনও আমার ঠোঁটের চারপাশে লেগে আছে! মুছে ফেলতে ভুলে গিয়েছিলাম, তবে যাই হোক, ব্যাপার না।’

নিজের স্বাভাবিক ও সাবলীল লুকটি যে তার নিজের কাছেও বেশ পছন্দ হয়েছে, সেটিও গোপন করেননি সাদিয়া। তাই ক্যাপশনে লিখেছেন, ‘এই ছবিগুলো পোস্ট না করে পারলাম না, কারণ নিজেকে ভীষণ কিউট লাগছিল।’

ছবিগুলো তোলা হয়েছে থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ফুকেট থেকে কেপ প্যানওয়া যাওয়ার পথে। সেই সড়ক ভ্রমণের স্মৃতিচারণ করে অভিনেত্রী লিখেছেন, ‘ফুকেট থেকে কেপ প্যানওয়া যাওয়ার এই সুন্দর গাড়ি ভ্রমণটা খুব উপভোগ করেছি। কী দারুণ আর শান্ত একটা দিন ছিল।’

সাদিয়ার পোস্ট প্রকাশের পরই তার ভক্ত-অনুরাগীরা ভালোবাসা জানিয়েছেন মন্তব্যের ঘরে। স্বাভাবিক ও নির্ভার মুহূর্তগুলো উপভোগ করার এই ভঙ্গিও নজর কেড়েছে নেটিজেনদের।