logo

রাশমিকা-বিজয়ের বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে কী?

এনডিটিভি
এনডিটিভি
রাশমিকা-বিজয়ের বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে কী?
বিজয় ও রাশমিকার বিয়ের মুহূর্ত। ছবি: ইনস্টাগ্রাম থেকে

স্ত্রী রাশমিকাকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা! এমন গুঞ্জন ছড়িয়ে পড়তেই নতুন করে আলোচনায় এই তারকা দম্পতি।

সম্প্রতি ‘কফি উইথ করণ ৯’-এর আসন্ন পর্বের ট্রেলারে নিজেদের সম্পর্ক ও বিয়ে নিয়ে কথা বলেন বিজয় ও রাশমিকা। সেখানে বিজয় জানান, রাশমিকা নাকি তাকে ১০০ বার বিয়ের কথা বলেছেন! অন্যদিকে, রাশমিকা জানান, এক বছর ধরেই বিজয়কে বিয়ের কথা বলছিলেন তিনি। এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। বিষয়টি নিয়ে এনডিটিভিতেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এর মধ্যেই বিজয় ইনস্টাগ্রামে রাশমিকাকে আনফলো করেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। তবে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ, বিজয় ইনস্টাগ্রামে কাউকেই ফলো করেন না বলে জানা গেছে। এমনকি রাশমিকাকেও নয়। অন্যদিকে রাশমিকা এখনো ইনস্টাগ্রামে বিজয়কে ফলো করছেন। তাই তাদের সম্পর্কে টানাপোড়েন চলছে, এমন কোনো নিশ্চিত তথ্য নেই।

সব মিলিয়ে, বিয়ে নিয়ে মন্তব্যের পর সমালোচনা এবং ইনস্টাগ্রামে আনফলো করার গুঞ্জন-দুই বিষয় ঘিরেই এখন আলোচনায় বিজয় ও রাশমিকা। তবে তাদের দাম্পত্য সম্পর্কে কোনো সমস্যা রয়েছে, এমন নিশ্চিত তথ্য এখনও সামনে আসেনি।