logo
Advertisement

প্রথম বিয়ের ভয়ংকর অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী

এশিয়া পোস্ট বিনোদন

প্রথম বিয়ের ভয়ংকর অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী
ছবি: কাম্যা পাঞ্জাবী

লাইট, ক্যামেরা-অ্যাকশনের ঝলমলে দুনিয়ার বাইরেও জীবনের নানা অধ্যায় পার করেন তারকারা। ব্যক্তিগত দুনিয়ায় কেউ পার করেন সুখী জীবন, কেউ বা আবার ভয়ংকর তিক্ততার মুখোমুখিও হন। তেমনই একজন বলিউড অভিনেত্রী কাম্যা পাঞ্জাবি।

Advertisement

প্রথম বিয়েতে ভয়ংকর তিক্ত অভিজ্ঞতা হয়েছে তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীত জীবনের কঠিন অধ্যায় নিয়ে কথা বলেছেন কাম্যা। সেখানে সেই অন্ধকার দিনগুলো তুলে ধরেছেন।

অভিনেত্রীর দাবি, প্রাক্তন স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। এমনও হয়েছে কাজের জন্য বাইরে যাওয়ার আগে মুখে আঘাতের দাগ ঢাকতে মেকআপও করতে হয়েছে অভিনেত্রীকে।

ক্যাম্যা বলেন, বাইরে থেকে স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করেছি। কিন্তু ভিতরে ভিতরে ঠিকই ভেঙে পড়েছিলেন। কারণ, একদিকে ঘরে নির্যাতনের অভিজ্ঞতা, অন্যদিকে সেই অবস্থাতেই প্রকাশ্যে গিয়ে পুরস্কার গ্রহণ—এই দ্বন্দ্ব রীতিমতো তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল।

তিনি আরও জানান, নির্যাতনের চিহ্ন যাতে বাইরে থেকে বোঝা না যায়, সে কারণে মেকআপের সাহায্য নিতেন। শুটিংয়ে যাওয়ার আগে নানা প্রসাধনীতে মুখ ঢেকে নিতেন। তবে মেকআপে বাইরের দাগ ঢাকলেও ভেতরের যন্ত্রণা ঢাকা সম্ভব ছিল না। এমনও হয়েছে কষ্ট সহ্য করতে না পেরে বাথরুমে গিয়ে কাঁদতেন অভিনেত্রী।

অভিনেত্রীর ভাষ্য, একটা সময় নিজেকেই প্রশ্ন করি—কেন এমন জীবনযাপন করছি? বাইরে গিয়ে পুরস্কার নিচ্ছেন, কিন্তু বাড়িতে ফিরেই ভয়ঙ্কর নির্যাতনের শিকার হচ্ছি। আর এই অনুভবই ভেতরে ভেতরে নাড়িয়ে দিয়েছিল তাকে। এরপরই জীবনের কঠিন সিদ্ধান্ত নেন অভিনেত্রী। বিচ্ছেদের মাধ্যমে কালো অধ্যায়ের সমাপ্তি ঘটান তিনি।

সূত্র: এই সময়