logo
Advertisement

ইনস্টাগ্রামে পরস্পরকে আনফলো করলেন গোবিন্দ-সুনীতা

এশিয়া পোস্ট বিনোদন
ইনস্টাগ্রামে পরস্পরকে আনফলো করলেন গোবিন্দ-সুনীতা
ছবি: গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা

তারকাদের সংসার ভাঙার খবর নতুন কিছু নয়। প্রায়ই বিচ্ছেদ বার্তায় খবরের শিরোনামে উঠে আসে তারকাদের নাম। এদিকে বিচ্ছেদের জল্পনায় রয়েছেন বলিউড অভিনেতা ও তার স্ত্রী সুনীতা আহুজা। দীর্ঘদিন ধরেই এই দম্পতির সংসার ভাঙার চর্চায় তোলপাড় অন্তর্জাল। খবর: এই সময়

Advertisement

এবার জানা গেল, ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন গোবিন্দ-সুনীতা। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেখা যায়, ইনস্টাগ্রামে কেউ কাইকে ফলো করছেন না তারা। এরপরই তাদের সম্পর্কের টানাপোড়েনে নতুন করে হানা দিয়েছে বিচ্ছেদের জল্পনা।

নানা অভিযোগে গোবিন্দ-সুনীতার সম্পর্ক যখন আলোচনায়, তখন এমন খবরে তাদের বিচ্ছেদের গুঞ্জনে অনুরাগীদের কৌতূহল আরও বেড়েছে। যদিও প্রকাশ্যে বিষয়টি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি গোবিন্দা কিংবা সুনীতা কেউই।

দিন কয়েক আগেই ছেলে যশবর্ধনকে নিয়ে মুম্বাইয়ের পারিবারিক আদালতে গিয়েছিলেন সুনীতা। এতে সঙ্গে সংসার ভাঙার জল্পনা আরও তীব্র হয়। সে সময় বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, বিবাহবিচ্ছেদ সংক্রান্ত আইনি পদক্ষেপ নিয়েও জোর আলোচনা চলছে তাদের।