logo
Advertisement

অন্তর্জালে তাপসী পান্নুর ভিডিও নিয়ে তোলপাড়

এশিয়া পোস্ট বিনোদন
অন্তর্জালে তাপসী পান্নুর ভিডিও নিয়ে তোলপাড়
ছবি: তাপসী পান্নু

শুটিং কিংবা সিনেমার ব্যস্ততা ছাড়া বাইরে বের হলেই পাপারাজ্জিদের হানায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তারকারা। প্রায়ই নানাভাবে হেনস্তার শিকার হন তারা। কিছুদিন আগে বলিউড ভাইজান সালমান খানও সতর্ক করেছিলেন ছবি শিকারিদের। এবার পাপারাজ্জিদের ওপর ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী তাপসী পান্নু।

Advertisement

জানা গেছে, শনিবার এক রেস্তোরাঁয় ডিনার করতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকে বের হওয়ার পরই বাঁধে বিপত্তি। তার গাড়ির সামনে থেকে বারবার পাপারাজ্জিদের সরে যেতে বলেন তিনি। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে অন্তর্জালে।

ভিডিও দেখা যায়, তাপসীর গাড়ির সামনে এমনভাবে ছবি শিকারিরা দাঁড়িয়ে আছেন, যে কারণে গাড়িতে উঠতে পারছেন না অভিনেত্রী। আর তাতে বেশ রেগে যান নায়িকা। তাকে বলতে শোনা যায়, সরে যান প্লিজ, শান্তভাবে বলছি, নয়তো আবার বলবেন ধাক্কা লেগে গেল।

পাপারাজ্জিদের বহুবার বলার পর গাড়ির সামনে থেকে সরে যান তারা। এরপরই গাড়িতে চড়েন তাপসী। তবে গাড়িতে ওঠার পর ছবি শিকারিদেরও ধন্যবাদ দিতে ভোলেননি অভিনেত্রী। গাড়ির দরজা বন্ধ করার সময় তাদের ধন্যবাদ জানান তিনি।

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তাপসীর প্রযোজনা সংস্থার সিনেমা ‘ধক ধক’। চলতি বছরের ১৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। ছবিটি নির্মাণ করেছেন পরিচালক তরুণ দুদেজা। চার নারীর বাইক ট্রিপ নিয়ে সাজানো হয়েছে সিনেমার গল্প। সিনেমায় অভিনয় করেছেন, ফাতিমা সানা শেখ, রত্না পাঠক শাহ্, দিয়া মির্জা ও সঞ্জনা সাংঘি।

সূত্র: এবিপি